ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না : মির্জা আজম

বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে তার জন্য নির্বাচন বসে থাকবে না।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ১৯৭১ সালে পিস কমিটির নেতা ছিলেন। ফখরুল রাজাকারের সন্তান। তিনি ভারতে গিয়ে অবস্থান নিয়েছিলেন কারণ মুক্তিযোদ্ধারা পেলে তাকে হত্যা করত। তার বাবা ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে থাকতে পারে নাই। তিনি ভারতে গিয়ে অবস্থান নিয়েছিলেন কারণ মুক্তিযোদ্ধারা পেলে তাকে হত্যা করত।

মির্জা আজম এমপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে।

তাঁর অভিযোগ, রাজাকার-আলবদরের সন্তানরা এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ জুন দুপুরে স্থানীয় আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আলতাফের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাবেক সহ-সভাপতি হাজি দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না : মির্জা আজম

আপডেট সময় ০৮:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩