ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ ৫ দিন বাড়লো

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ২৯ মে রাতে বলেছে, সুদানে যুদ্ধরত পক্ষগুলোর দ্বারা বারবার লঙ্ঘিত একটি মানবিক যুদ্ধবিরতির মেয়াদ পাঁচ দিন বাড়ানো হয়েছে। খবর এএফপি’র।

যৌথ এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারীরা ‘সুদানের সশস্ত্র বাহিনীর র‌্যাপিড সাপোর্ট ফোর্স কর্তৃক ২০২৩ সালের ২০ মে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পাঁচ দিন মেয়াদ বাড়ানোর চুক্তিকে স্বাগত জানিয়েছে।’

এক দিন আগে মধ্যস্থতাকারীরা বলেছিলেন, এক্ষেত্রে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা, নিরাপদ করিডোর দিয়ে ত্রাণ ও অন্যান্য সামগ্রী সরবরাহ এবং প্রয়োজনীয় পরিষেবা পুন:প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ক্ষেত্রে যুদ্ধবিরতির লক্ষ্যগুলো উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্থ হয়।

তারা আরো জানায়, সেনাবাহিনী এবং আধা-সামরিক আরএসএফ উভয়ের মধ্যে চরম উত্তেজনার ভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে।

প্রাথমিকভাবে করা এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার স্বল্প সময় আগে ওয়াশিংটন এবং রিয়াদ মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।

জাতিসংঘ জানায়, সুদানের প্রায় আড়াই কোটি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন। এ সংখ্যা সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

আপলোডকারীর তথ্য

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ ৫ দিন বাড়লো

আপডেট সময় ০৯:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩