ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইউক্রেনের যুদ্ধের কেন্দ্রস্থল বাখমুত দখল করেছে রাশিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়া ২০ মে বলেছে, তারা যুদ্ধের কেন্দ্রস্থল পূর্ব ইউক্রেনের শহর বাখমুত দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সৈন্য এবং ব্যক্তিগত ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে অভিনন্দন জানিয়েছেন।

যুদ্ধ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি ‘সঙ্কটজনক’ কিয়েভ একথা স্বীকার করার কয়েক ঘন্টা পরে রাশিয়ান সেনাবাহিনীর বাখমুত দখলের এই ঘোষণা দেয়। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এ সময় জাপানে জি৭ নেতাদের সাথে বৈঠক করেন।

লবণ-খনির শহর বাখমুতে একসময় জনসংখ্যা ছিল ৭০ হাজার। বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ান আক্রমণে সবচেয়ে দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের দৃশ্য ছিল এই শহরটি ঘিরে।

বাখমুতের যুদ্ধে মস্কো এবং কিয়েভ উভয়ই বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মনে করা হয়, মস্কোর একের পর এক অপমানজনক পরাজয়ের পর বাখমুত দখল একটি বড় বিজয়।

আগেই কিয়েভ জানিয়েছে তারা একটি বড় পাল্টা আক্রমণের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। জেলেনস্কি নিজেই সতর্ক করেছেন, শহরের পতন রাশিয়ান সৈন্যদের জন্য ডনবাসের আরও অংশ দখলের পথ খুলে দেবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বাখমুতের সোভিয়েত যুগের নাম আর্টেমোভস্ক ব্যবহার করে বলেছে, ‘ওয়াগনার অ্যাসল্ট ইউনিটের আক্রমণাত্মক কর্মকান্ডের ফলে, ‘সাউদার্ন’ ইউনিটের আর্টিলারি এবং বিমান হামলার সহায়তায়, আর্টেমোভস্ক শহরের বিজয় সম্পন্ন হয়েছে।

ক্রেমলিনের বিবৃতি উল্লেখ করে তাস নিউজ এজেন্সি জানায়, ‘ভ্লাদিমির পুতিন শহরটিকে মুক্ত করার অভিযান শেষ হওয়ার জন্য ওয়াগনারের আক্রমণকারী ইউনিট এবং সেইসাথে রাশিয়ান সশস্ত্র বাহিনীর ইউনিটের সমস্ত সৈনিকদের অভিনন্দন জানিয়েছেন।’ ওয়াগনারের বস ইয়েভজেনি প্রিগোজিন এর আগে টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে শহরটি তার ভাড়াটে যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে। যেখানে যোদ্ধারা ধ্বংসাবশেষের মধ্যে রাশিয়ার পতাকা প্রদর্শন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউক্রেনের যুদ্ধের কেন্দ্রস্থল বাখমুত দখল করেছে রাশিয়া

আপডেট সময় ০৩:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩