ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি মাসুদ, সম্পাদক নাহিদ

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে মেলান্দহে আত্মপ্রকাশ করেছে মেলান্দহ উপজেলা প্রেসক্লাব।

এ উপলক্ষে ২০ মে বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বাণিজ্য প্রতিদিনের জামালপুর প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের মেলান্দহ উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদকে সাধারণ সম্পাদক করে মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- দৈনিক ঢাকা টাইমস ও আমার সংবাদের প্রতিনিধি ইমরান মাহমুদ, আলোকিত প্রতিদিনের রাশেদুল ইসলাম, আজকের পত্রিকার রকিব হাসান নয়ন, স্বাধীন মতের সাজ্জাদ হোসাইন, নজরুল ইসলাম দপ্তর সম্পাদক, দেশ তথ্য বাংলার রোমান আহমেদ, সবুজ নিশানের আসাদুজ্জামান, জনতার দলিলের রবিউল ইসলাম, পল্লীকন্ঠ প্রতিদিনের মমিনুল ইসলাম, একুশের সংবাদের রাসেল রানা ও সোয়াইব আলী-কে সদস্য করে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি মাসুদ, সম্পাদক নাহিদ

আপডেট সময় ০৯:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩