ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামালপুর জেলা পরিষদে পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ফিতা কেটে পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক (যুগ্ম-সচিব) ফরিদ আহমদ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় জামালপুর উদ্যোক্তা ফোরাম ( JUF ) এর জেলা ব্র্যান্ডিং, পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

১৫ মে সকালে কেক কেটে ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক যুগ্মসচিব ফরিদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা ও জামালপুর উদ্যোক্তা ফোরাম ( JUF ) এর এডমিন দোলন সোমসহ জেলার সকল উদ্যোক্তারা।

জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোম জানিয়েছেন, জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় জেলার সকল উদ্যোক্তাদের জন্য ব্র্যান্ডিং, পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এখানে বাচ্চাদের পোশাক, শাড়ি, পাঞ্জাবি, হস্তশিল্প, ব্যাগসহ নারী-পুরুষের সকল ধরনের পণ্য পাওয়া যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জামালপুর জেলা পরিষদে পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময় ০৯:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩