ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারগঞ্জে সোলার প্ল্যান্ট স্থাপনের পক্ষে সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: স্থানীয় ভ‚মিদস্যুদের কবল থেকে ১ হাজার একর সরকারি খাস জমি উদ্ধার ও সরকার কর্তৃক বাস্তবায়িত সোলার প্ল্যান্ট প্রকল্পের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের কাইজার চরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল।

তিনি বলেন, মাদারগঞ্জে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সোলার প্ল্যান্ট প্রজেক্টটি নিয়ে স্থানীয় ভূমিদস্যুদের ষড়যন্ত্র প্রতিহত ও তাদের কবল থেকে ১ হাজার একর সরকারি খাসজমি রক্ষা করা করা হবে। তিনি বলেন, ভূমিদস্যুরা এই প্রজেক্ট নিয়ে সারাদেশে বিভ্রান্ত ছড়িয়ে মাদারগঞ্জের উন্নয়নকে ব্যাহত করাসহ তারা বিরোধীদলের ইন্ধনে এই মাদারগঞ্জের উন্নয়নের কারিগর মির্জা আজম এমপিকে হেয় প্রতিপন্ন করছে। আমরা আর সহ্য করবোনা। তিনি বলেন, যারা নেপথ্যে থেকে এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে।

জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান মাহফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা, জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া, সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মাফু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগনেতা আমিনুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে সোলার প্ল্যান্ট স্থাপনের পক্ষে সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩