ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাংবাদিক তানভীর আজাদ মামুনের উদ্যোগ : ইফতারের প্যাকেট পেয়ে খুশি দরিদ্র অসহায় রোজাদাররা

ভোকেশনাল মোড়ে ইফতারের প্যাকেট বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মানুষ মানুষের জন্য- এই প্রত্যয় নিয়ে পবিত্র রমজান মাসে পথচারী, শ্রমজীবী, দরিদ্র রোজাদারদের মাঝে এক প্যাকেট করে ইফতারের খাবার বিতরণ করে নজর কেড়েছেন নিউজটোয়েন্টিফোর টিভি চ্যানেলের জামালপুর জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন ও তার বন্ধুরা।

জানা গেছে, সাংবাদিক তানভীর আজাদ মামুন তার ব্যক্তিগত উদ্যোগে রোজার শুরু থেকেই পথচারী, শ্রমজীবী, দরিদ্র অসহায় রোজাদারদের মাঝে এক প্যাকেট করে ইফতারের খাবার বিতরণের উদ্যোগ নেন। আর্থিক সামর্থ্যের বিবেচনায় পরবর্তীতে একদিন পর পর ইফতারের খাবারের প্যাকেট বিতরণ করছেন। ব্যক্তিগত উদ্যোগে হলেও পরবর্তীতে পরিচিত সামর্থ্যবান বড় ভাই, বন্ধু, স্বজনরাও তাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের ইফতারের খাবারের তালিকায় থাকে এক প্যাকেট রান্না করা খিচুড়ি। তাতে আরো থাকে ডিম অথবা খেজুর ও সালাদ।

৫ এপ্রিল ইফতারের আগ মুহূর্তে ইফতারের প্যাকেট বহনকারী অটোরিকশা শহরের ভোকেশনাল মোড়ে পৌঁছুলে দরিদ্র অসহায় পথচারী, রিকশাচালকসহ শ্রমজীবী রোজাদার মানুষ মুহূর্তেই সেখানে ভিড় করেন। স্বেচ্ছাসেবী একজন যুবক একে একে সবার হাতেই একটি করে ইফতারের প্যাকেট তুলে দেন। ইফতার পেয়ে তারা সবাই খুব খুশি হন।

জাকিউল ইসলাম খান টিপু, তানভীর আজাদ মামুন ও তাদের সহকর্মীরা ইফতারের খাবার তৈরির কাজে ব্যস্ত। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্যোক্তা সাংবাদিক তানভীর আজাদ মামুন এ প্রতিবেদককে বলেন, জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের বাইপাস সড়কে বানিয়া বাজার এলাকায় আমাদের রেস্টুরেন্ট রিভারভিউ বিবিকিউ ও সি ফুডস রোজার মাসে বন্ধ রেখেছি। সেখানেই আমরা খিচুড়ি রান্না ও ইফতারের প্যাকেট করি। জামালপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপু, আমিসহ আমাদের স্বেচ্ছাসেবী বন্ধুরা সবাই মিলে কাজ করি, ইফতার তৈরি করি। বিতরণের জন্য ১৮০টি করে প্যাকেট করা হয়। এসব প্যাকেট ইফতারের আগেই অটোরিকশায় করে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে বা রাস্তায় যেতে যেতে পথচারী, শ্রমজীবী, দরিদ্র অসহায় রোজাদারদের মাঝে একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, আমাদের ব্যক্তিগত উদ্যোগ ও অন্যান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সামর্থ্যের মধ্যে ইফতার বিতরণ করে যাচ্ছি। সংখ্যায় কম হলেও কিছু দরিদ্র অসহায় রোজাদার মানুষ তো উপকৃত হচ্ছে। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সাংবাদিক তানভীর আজাদ মামুনের উদ্যোগ : ইফতারের প্যাকেট পেয়ে খুশি দরিদ্র অসহায় রোজাদাররা

আপডেট সময় ১১:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩