ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে- এই প্রতিপাদ্য নিয়ে ২ মার্চ জামালপুর জেলা সদরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় শোভাযাত্রা, ভোটার সেবাদান, আলোচনা সভা ও নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।

৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ২ মার্চ বেলা ১১টায় জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশিকুর রহমান সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক জীবন, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহি মাকাম, কানাডা প্রবাসী নতুন ভোটার কাজী রুমানা তাসমিন।

পরে বেশ কয়েকজন নতুন ভোটারের হাতে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

এর আগে জামালপুর শহেরর ফৌজাদারী মোড় থেকে ৫ম জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা বের করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেট সময় ১০:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩