ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত

বঙ্গবন্ধুর সহচর সাবেক এমপি আব্দুল মালেকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রয়াত আব্দুল মালেকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মালেকের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৯ জানুয়ারি দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে নির্মিত মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, কাঙালি ভোজ, কালোব্যাজ ধারন ও মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯ জানুয়ারি বিকাল থেকে ২০ জানুয়ারি পর্যন্ত স্থানীয় আর ডি এম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌরসভার মেয়র মনির উদ্দিন, মরহুমের ছেলে আওয়ামী লীগনেতা মেরিন প্রকৌশলী মাহবুবর রহমান হেলাল প্রমুখ।

জানা যায়, ২০১৬ খ্রিস্টাব্দের ১৯ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৩৪ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ব্যক্তি জীবনে তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দুইবার সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বঙ্গবন্ধুর সহচর সাবেক এমপি আব্দুল মালেকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩