ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

জামালপুরে রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১ জানুয়ারি কর্মবিরতি চলাকালে জামালপুর জেলা রেজিস্ট্রার অফিস ছিল অনেকটা ফাঁকা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে জামালপুর জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা। ১১ জানুয়ারি সকাল থেকে এ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। এতে দূর-দূরান্ত থেকে জমি রেজিস্ট্রি করতে আসা লোকজনরা পড়েন চরম দুর্ভোগে।

জানা গেছে, ১০ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী তার এজলাস কক্ষে সরকারি দায়িত্বপালনের সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গুরুতর আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন ১১ জানুয়ারি সকাল থেকে সারাদেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে। কর্মবিরতির কারণে ১১ জানুয়ারি জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার অফিস ছিল অনেকটা ফাঁকা। দূর-দূরান্ত থেকে জমি রেজিস্ট্রিসহ জমির দলিল সংক্রান্ত অন্যান্য কাজে আসা লোকজনরা পড়েন চরম দুর্ভোগে।

জামালপুর জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর সন্ত্রাসী হামলা ও আহত হওয়ার ঘটনায় সারাদেশে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত কর্মকর্তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সারাদেশে আমাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জামালপুরে রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট সময় ০৮:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩