ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

যৌথ পারমাণবিক মহড়া নিয়ে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় মার্কিন পরমাণু শক্তির অংশগ্রহণে যৌথ পারমাণবিক মহড়া চালানোর জন্য সিউল ও ওয়াশিংটন আলোচনা করছে। খবর এএফপি’র।

২ জানুয়ারি প্রকাশিত বার্তা সংস্থা চোসান ইলবো’কে দেওয়া এক সাক্ষাতকারে ইউন বলেন, দক্ষিণ কোরিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের বিদ্যমান ‘পারমাণবিক সহায়তা’ এবং ‘বর্ধিত প্রতিরোধ ক্ষমতা’ দক্ষিণ কোরিয়ার জনগণকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট না।’

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নেতা কিম জং-উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়কে তাদের শত্রু বলে অভিহিত করে এ দুই দেশকে ঠেকাতে তার দেশের পারমাণবিক অস্ত্রাগারের এবং আন্ত:মহাদেশীয় নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ‘তাত্বিক বৃদ্ধি’ করার আহ্বান জানানোর একদিন পরে সাক্ষাতকারটি প্রকাশ করা হয়।

২০২২ সালে উত্তর কোরিয়া প্রায় প্রতি মাসেই নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালায়। এসবের মধ্যে তাদের একেবারে অত্যাধুনিক আইসিবিএম রয়েছে।

তারা শনিবার প্রথম প্রহরে স্বল্প পাল্লার তিনি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং রোববার ভোরে আরো একটি অস্ত্রের পরীক্ষা চালায়।

চৌকস নেতা ইউনের প্রশাসনের আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া জোরদার করেছে।

এদিকে ২০১৯ সালে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকেই কিম নিষেধাজ্ঞা থাকা তার অস্ত্র কর্মসূচি জোরদার করেছেন। সিউল ও ওয়াশিংটন কয়েক মাস ধরেই সতর্ক করছে যে পিয়ংইয়ং তাদের সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি গ্রহণ করছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

যৌথ পারমাণবিক মহড়া নিয়ে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা

আপডেট সময় ০৮:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩