ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

বকশীগঞ্জে পানিতে ডুবে ও অটোরিকশার ধাক্কায় দুই কন্যা শিশুর মৃত্যু!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কা ও উঠানে গর্তের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর বিকালে ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়নের মনু মিয়ার শিশু কন্যা মাহি আক্তার (৩) বিকালে নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর মনু মিয়ার উঠানের গর্তের পানিতে তার মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে বিকাল সাড়ে ৪টায় একই গ্রামের আব্দুল আজিজের শিশু কন্যা আফিয়া আক্তারকে (২) তার বাড়ির পাশের রাস্তার ওপর একটি অটোরিকশা ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আফিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম পানিতে ডুবে ও অটোরিকশার ধাক্কায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

বকশীগঞ্জে পানিতে ডুবে ও অটোরিকশার ধাক্কায় দুই কন্যা শিশুর মৃত্যু!

আপডেট সময় ০৭:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২