ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করছে আওযামী লীগ।’

সেতুমন্ত্রী ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

‘আওয়ামী লীগ দেশের মানুষের সাথে ছলচাতুরি করেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছি। ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে।

‘আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘একাত্তরের চেয়ে আজকে আমাদের সংকট আরও বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ। সরকার কৃষিতে গুরুত্ব দেয়ায় বৈশ্বিক সংকটের মাঝেও দেশে খাদ্যাভাব হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন বিএনপি নেতা আমির খসরু। বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয়। বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল। কিন্তু সফল হননি।

সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘এ বছর শুধু উদ্বোধন আর উদ্বোধন হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় শেষ।’

উপকমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২