ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে দুইদিনব্যাপী তথ্য মেলা

তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে দুইদিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। ৯ ডিসেম্বর বিকেলে জামালপুর জিলা স্কুল সংলগ্ন মাঠে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জেলা প্রশাসনের সহযোগিতায় এই তথ্য মেলার আয়োজন করেছে।

সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা, সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন, তথ্য মেলা আয়োজক কোর কমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ-উয-জামান, টিআইবি’র কর্মকর্তা মো. নূরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ করতে পারে। তথ্য অধিকার আইন জনগণের নাগরিক অধিকারকে নিশ্চিত করেছে। তথ্য অধিকার আইন প্রয়োগ করে সাধারণ মানুষ তার প্রাপ্য সেবা কিভাবে পাবে তা যেমন জানতে পারছে, তেমনি দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখছে। তবে কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরি করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

তথ্য মেলায় স্থান পেয়েছে সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের স্টল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুরে দুইদিনব্যাপী তথ্য মেলা

আপডেট সময় ১০:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২