ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সবজি চাষে ব্যস্ত নকলার চরাঞ্চলের কৃষকরা

ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করছেন এক কৃষক। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শীত এলেই বাজারে মিলবে শীতকালীন নানা ধরনের সবজি। তাই সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের নকলা উপজেলার চরাঞ্চলের কৃষকরা। অধিক লাভের আশায় আগাম সবজি চাষে ক্ষেতের পরির্চযা নিয়ে কৃষকদের যেন দম ফেলার সময় নেই। এদিকে নিয়মিত মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকার জমিতে বালির আস্তরণের কারণে ধান চাষ খুব একটা ভালো হয় না। তাই আসছে শীত মওসুমকে সামনে রেখে অধিক লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত এখন নকলার চরাঞ্চলের চাষিরা। স্বল্প খরচে উৎপাদিত এখানকার সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। মৌসুমের আগেই শীতকালিন বেগুন, লাউ, টমেটো, শসা, ফুল কপি, বাঁধা কপি, শিম, মুলা, ঢেঁড়শ, করল্লাসহ নানা ধরনের সবজি বাজারে তুলে বাড়তি আয়ের লক্ষ্যে কাজ করছেন তারা।

উপজেলার চর বাছুর আগলার কৃষক মোনতাহার জানান, গত বছরের চেয়ে অনেক কম বিষ প্রয়োগ করে বিষমুক্ত সবজি চাষ করেছি। তুলনামূলকভাবে ফলনও বেশি হয়েছে এ বছর। বেশি টাকা লাভের আসায় আমরা আগাম সবজি চাষ করেছি। যদি এ বছর বাজার ভাল থাকে তাহলে গত বছরের তুলনায় লাভ বেশি হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস জানান, উপজেলায় চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নে এবার আগাম সবজি চাষ হয়। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শীতকালীন সবজি চাষের মওসুম শুরু হলেও অধিক লাভের আশায় এক মাস আগে থেকেই এ চাষাবাদ শুরু করেছে চাষিরা। প্রতিবারের মতো এবারও সবজির বাম্পার ফলনের আশা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। সেই লক্ষ্যে নিয়মিত মাঠ পরিদর্শন, কৃষি প্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সবজি চাষে ব্যস্ত নকলার চরাঞ্চলের কৃষকরা

আপডেট সময় ০৬:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮