ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত

পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে ১৪ নভেম্বর বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে হেরেছিলো বাংলাদেশ।

১-১ সমতা নিয়ে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃষ্টির কারণে দৈর্ঘ্য ৪২ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

৪২ ওভারে ৯ উইকেটে ২২০ রান করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান মোহাম্মদ তৈয়ব আরিফ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।

জবাবে আশিকুর রহমান, আহরার আমিন ও পারভেজ রহমানের হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১ ওভার বাকী থাকতে ২২১ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ।

ওপেনার আশিকুর সর্বোচ্চ ৭২ রান করেন। তার ৭৪ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। আহরার ৫২ ও পারভেজ অপরাজিত ৫৭ রান করেন।

বল হাতে ২ উইকেট ও ব্যাটিংয়ে অপরাজিত ৫৭ রানের ইনিংসে ম্যাচসেরা হন বাংলাদেশের পারভেজ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৮:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২