ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে ১৪ নভেম্বর বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে হেরেছিলো বাংলাদেশ।

১-১ সমতা নিয়ে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃষ্টির কারণে দৈর্ঘ্য ৪২ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

৪২ ওভারে ৯ উইকেটে ২২০ রান করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান মোহাম্মদ তৈয়ব আরিফ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।

জবাবে আশিকুর রহমান, আহরার আমিন ও পারভেজ রহমানের হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১ ওভার বাকী থাকতে ২২১ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ।

ওপেনার আশিকুর সর্বোচ্চ ৭২ রান করেন। তার ৭৪ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। আহরার ৫২ ও পারভেজ অপরাজিত ৫৭ রান করেন।

বল হাতে ২ উইকেট ও ব্যাটিংয়ে অপরাজিত ৫৭ রানের ইনিংসে ম্যাচসেরা হন বাংলাদেশের পারভেজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৮:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২