ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি

লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

জামালপুর : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারত চ্যাম্পিয়ন। ছবি : সংগৃহীত

ভারতের মেয়েদের উচ্চতা ভীতি দূর করে চোখে চোখ রেখে লড়াই করল বাংলাদেশ। শুরুর ১০ মিনিটে লড়াই হলো সমানে সমান। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে তারপরও পারল না আনা আলোনসো ফ্রাগুয়ার দল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ভারত।

২২ অক্টোবর, বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়েছে ভারত। চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতে নিল বাংলাদেশের প্রতিবেশী দেশটি। লিগ পর্বের পর ফাইনালেও একমাত্র ভারতের কাছেই হারে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দুই দল নেপাল এবং মালদ্বীপকে লিগ পর্বে হারায় বাংলাদেশ।

এদিন বাংলাদেশ লড়াই করেছে শুরু থেকে। প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ১৪-৯ গোলে। পরের অর্ধেই দৃশ্যপট দ্রুত বদলে যেতে থাকে। ভারত ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা ব্যর্থ হয়। এছাড়া ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি সাকিবা-নিশিরা।

বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভারতের গোলকিপার দিকশা কুমারী। অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। আর টুর্নামেন্ট সেরার খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাবনা শর্মা।

এর আগে বুধবার মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল।

ফাইনাল শেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ। এছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। টুর্নামেন্ট কমিটির কো-অর্ডিনেটর এস এম খালেকুজ্জামান স্বপন। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি

লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

আপডেট সময় ০৮:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬