ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনের রুশ সংযুক্ত অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশা পুতিনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি আশা করছেন ক্রেমলিন সংযুক্ত অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল হবে।

যদিও রাশিয়ার সাথে সংযুক্তির ঘোষণা দেওয়া ইউক্রেন অঞ্চলে মস্কোর সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে এবং কিয়েভবাহিনী গুরুত্বপূর্ণ কিছু শহর দখলে নিয়েছে।

একইসঙ্গে পুতিন রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝজিয়া অঞ্চলে ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখলে নিতে তার সরকারকে নির্দেশ দিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রসি এই কেন্দ্র নিয়ে আলোচনা করতে কিয়েভের পথে রয়েছেন।

পূর্বাঞ্চলীয় লুগানস্কে ইউক্রেন বাহিনী রুশ সৈন্যদের পরাজিত করার প্রেক্ষিতে ক্রেমলিন তা পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বুধবার বলেছেন, তার বাহিনী রুশ সৈন্যদের কাছ থেকে খেরসনের তিনটি গ্রাম পুনরুদ্ধার করেছে।

এ প্রেক্ষাপটে পুতিন টেলিভিশনের ভিডিও কলে রুশ শিক্ষকদের বলেন, আমরা এই ধারনা নিয়ে কাজ করছি যে নুতন অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল হবে।

যদিও এর কয়েকঘন্টা আগে ইউক্রেনের নিয়োগ দেয়া লুগানস্ক প্রধান সার্গি গেইডে ওই্ অঞ্চল দখলমুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, পুতিন বুধবার ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার সাথে সংযুক্ত করার আইনে স্বাক্ষর করেন। অঞ্চলগুলো হলো দোনেৎস্ক, খেরসন, লুগানস্ক ও জাপোরিঝজিয়া। মস্কো ২০১৪ সালে যে ক্রিমিয়া দখলে নিয়েছে সেখানকার সাথে করিডোর হিসেবে কাজ করবে এসব অঞ্চল যা পুরো ইউক্রেনের ২০ শতাংশ এলাকা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইউক্রেনের রুশ সংযুক্ত অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশা পুতিনের

আপডেট সময় ০৮:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২