ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল রহিম রাশেদীর সঞ্চালনায় আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা ওলামা দলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মাওলানা আব্দুল মোত্তালিব সেলিম, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নাসির উদ্দিন আহমেদ, শহর ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় বক্তারা বলেন, হামলা করে বিএনপির আন্দোলনকে ধমিয়ে রাখতে চায় বর্তমান সরকার। আগামী দিনে যত হামলা ও মামলা হোক না কেন বিএনপি জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকবে বলে হুশিয়ারি দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২