ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ভলিবলে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতায় সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ১৮ সেপ্টেম্বর বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ২/০ সেটে পিয়ারপুর রাজা শশীকান্ত উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জামালপুর জেলা ক্রীড়া দপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করে।

খেলা শেষে জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

বক্তারা সরকারি সহযোগিতায় জেলা ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে দেহমন সুস্থ্য রেখে মাদকমুক্ত সমাজ গঠন করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও অন্যান্য বিজয়ীদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

ভলিবল প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি প্রতিষ্ঠানের ৪৪ জন ভলিবল খেলোয়ার অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

ভলিবলে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২