ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

দক্ষিণ আফ্রিকায় ট্রাকের সাথে বাসের ধাক্কায় ১৬ শিশু শিক্ষার্থী নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ আফ্রিকার ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহাসড়কে ১৬ সেপ্টেম্বর একটি বড় ট্রাকের সাথে বাসের ধাক্কায় কমপক্ষে ১৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আঞ্চলিক সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র।

দেশটির কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহণ মন্ত্রণালয় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে মোট ১৯ জনকে বহন করা হচ্ছিল। এদের মধ্যে তিনজন প্রাপ্ত বয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে ছিল।

আঞ্চলিক পরিবহণ মন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে বলেন, এভাবে ‘অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।’

এস্বাতিনী সীমান্তবর্তী পঙ্গোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় ট্রাকের সাথে বাসের ধাক্কায় ১৬ শিশু শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৬:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২