ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে ১৩৫ জন আর্মেনীয় সৈন্য নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আর্মেনিয়ার শুক্রবার বলেছে, আজারবাইজানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে আর্মেনীয় সৈন্যদের নিহতের সংখ্যা বেড়ে ১০৫ থেকে ১৩৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই লড়াই শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার শেষ হয়েছে।

এই সংঘাতে একটি দশকব্যাপী আঞ্চলিক বিরোধ অবসানে বাকু এবং ইয়েরেভানের মধ্যকার শান্তি আলোচনা বিপন্ন হয়ে পড়ে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান মন্ত্রিসভার বৈঠকে বলেন, ২০২০ সালের ভয়াবহ যুদ্ধের পর সপ্তাহান্তের এই লড়াইয়ে মৃতের সংখ্যা ১৩৫ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত এটা চূড়ান্ত পরিসংখ্যান নয়। অনেক আহতও আছে।’ আজারবাইজান তার সৈন্যদের মধ্যে ৭১ জনের মৃত্যু খবর দিয়েছে।

আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সহিংসতা শেষ হয়েছে। শত শত বেসামরিক আর্মেনিয়ানকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার আগে ‘আন্তর্জাতিক মধ্যস্থতার জন্য ধন্যবাদ।’

ককেশাসের প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দু’টি যুদ্ধ করেছে ১৯৯০ এবং ২০২০ সালে।

২০২০ সালে ছয় সপ্তাহের লড়াইয়ে উভয় পক্ষের ৬,৫০০ জনেরও বেশি সৈন্যের মৃত্যু হয়েছে। রাশিয়ার মধ্যস্তস্থায় এই যুদ্ধের অবসান হয়।

এই শান্তি চুক্তির অধীনে আর্মেনিয়া তার নিয়ন্ত্রণে থাকা ভূখন্ডের একটি অংশ ছেড়ে দিয়েছে এবং মস্কো তত্ত্বাবাবধানে প্রায় ২,০০০ রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করেছিল।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে ১৩৫ জন আর্মেনীয় সৈন্য নিহত

আপডেট সময় ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২