ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদরে সম্প্রতি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম।

আলোচনা শেষে সংসদ সদস্য সম্প্রতি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

আপডেট সময় ০৫:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২