ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

দ. কোরিয়ায় করোনায় নতুন করে ১৫১,৭৯২ জন আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে এক লাখ ৫১ হাজার ৭৯২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট দুই কোটি আট লাখ ৪৫ হাজার ৯৭৩ জনে দাঁড়ালো। বুধবার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, দেশটিতে অতিসংক্রামক ওমিক্রনের উপ-ধরন ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় আগের দিনের চেয়ে এ দিন বেশি মানুষ আক্রান্ত হন। আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ছিল এক লাখ ৪৯ হাজার ৮৯৭ জন।

এদিকে গত সপ্তাহ ধরেই দেশটিতে প্রতি দিন গড়ে এক লাখ ১৩ হাজার ৪০০ জনকে আক্রান্ত হতে দেখা যায়। নতুন করে আক্রান্তদের মধ্যে ৬১৫ জন বিদেশ ফেরত রয়েছেন। এ নিয়ে বিদেশ ফেরত রোগির সংখ্যা বেড়ে মোট ৪৯ হাজার ৫৯৪ জনে দাঁড়ালো। করোনায় আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪০২ জনের অবস্থায় আশংকাজনক। আগের দিনের চেয়ে এ সংখ্যা ৩৮ জন বেশি।

দক্ষিণ কোরিয়ায় এ মহামারি ভাইরাসে নতুন করে আরও ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৩৮২ জনে দাঁড়ালো।

দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হার ০.১২ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ. কোরিয়ায় করোনায় নতুন করে ১৫১,৭৯২ জন আক্রান্ত

আপডেট সময় ০৮:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২