ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

কানাডায় ব্যাংক ডাকাতি : সন্দেহভাজন ২ জন নিহত, আহত ৬ কর্মকর্তা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কানাডার পশ্চিমাঞ্চলে ব্যাংক ডাকাতিকালে পুলিশের সাথে গুলিবিনিময়ে সন্দেহভাজন দুই ডাকাত নিহত এবং ছয় কর্মকর্তা আহত হয়েছে। সন্দেহভাজন তৃতীয় ডাকাত নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানায়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কলম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়ার বাইরের সানিচে স্থানীয় সময় সকাল ১১ টার দিকে সশস্ত্র দুই ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে উপস্থিত কর্মকর্তাদের প্রতিরোধের মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়।

তবে ব্যাংক কিংবা জনতা তাদের কারো মধ্য থেকেই কেউ হতাহত হয়নি। এদিকে সন্দেহভাজন তৃতীয় ডাকাত নিখোঁজ রয়েছে ধারনা করা হচ্ছে।

এদিকে সন্দেহভাজনদের গাড়িতে বিস্ফোরক ডিভাইস পাওয়া যাওয়ায় তা ব্যাংক ভবনের আশেপাশেও থাকতে পারে, এই আশংকায় ভবন খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনা জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

কানাডায় ব্যাংক ডাকাতি : সন্দেহভাজন ২ জন নিহত, আহত ৬ কর্মকর্তা

আপডেট সময় ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২