ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

আওয়ামী লীগের অবস্থান হচ্ছে সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের অবস্থান হচ্ছে সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।

১২ জুন সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনগণ নয়, সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে, রাজপথ কখনো ছাড়বে না।

সীতাকুন্ডের ঘটনার কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে,তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে।

তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে বিএনপির পরিণতি ভালো হবে না। যারা এমনটি করছে তাদেরকে সেই আগুনেই পুড়তে হবে।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংসদ সদস্য সাদেক খান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়াচান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের অবস্থান হচ্ছে সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২