ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেনের কাছে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বৃহস্পতিবার হুশিয়ার করে দিয়ে বলেছেন, ফিনল্যান্ড বা সুইডেন ন্যাটোতে যোগ দেয়ার সীদ্ধান্ত নিলে বাল্টিক স্টেটস ও স্ক্যান্ডিনাভিয়ার কাছে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করবে। খবর এএফপি’র।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মেদভেদেভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, এ দুই দেশ যোগ দিলে, তাহলে ন্যাটোর সদস্যভূক্ত দেশগুলোর সাথে রাশিয়ার স্থল সীমান্ত দ্বিগুণেরও বেশি হবে।

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে আমরা এ সব সীমান্তে সামরিক শক্তি জোরদার করবো।’

মেদভেদেভ বলেন, ‘এ কারণে বাল্টিক নন-নিউক্লিয়ার স্টাটাসের ব্যাপারে আর কোন আলোচনা করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা হবে।’

তিনি এ অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েন করবে বলে ইঙ্গিত দেন।

সাবেক এ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ফিনল্যান্ড উপসাগরে তাদের স্থলবাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনী অনেক শক্তিশালী করার পাশাপাশি তাদের গুরুত্বপূর্ণ নৌবাহিনী মোতায়েন করবে।

এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ জানান, ‘এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে’ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক সম্ভাবনার কারণে ‘আমাদের পশ্চিম পাশে সামরিক শক্তি বৃদ্ধি করার’ নির্দেশ দিয়েছেন।

এই সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে পরমাণু অস্ত্র অন্তর্ভূক্ত থাকবে কি-না সে ব্যাপারে জানতে চাইলে পেসকভ বলেন, ‘আমি বলতে পারছি না। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রেসিডেন্টের পৃথক এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ফিনল্যান্ড জানায়, কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করা হবে কি-না সে ব্যাপারে চলতি সপ্তাহে তারা সিদ্ধান্ত নিবে। এদিকে সুইডেনও ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে আলোচনা করছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেনের কাছে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

আপডেট সময় ০৩:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২