ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

কোভিডের কারণে আইফোন প্রস্তুতকারী পেগাট্রনের কার্যক্রম বন্ধ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনা সংক্রমণ তীব্র রূপ নেয়ায় আইফোন প্রস্তুতকারী অন্যতম প্রতিষ্ঠান পেগাট্রন সাংহাই ও কুনশানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

এদিকে সাংহাইয়ে করোনা সংক্রমণের তীব্রতার কারনে বৈশ্বিক সরবরাহ চেইনও বাধাগ্রস্ত হচ্ছে।

চীনের ব্যবসায়িক কেন্দ্র সাংহাই দেশটির কোভিডেরও মূল কেন্দ্র হয়ে উঠেছে। চলতি মাসের প্রথম থেকেই এ নগরীর আড়াইকোটি লোক পুরোপুরি লকডাউনের আওতায় রয়েছে।

পেগাট্রন মঙ্গলবার বলেছে, আমরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখছি।

তাইওয়ানের এ প্রতিষ্ঠানটি আরো জানাচ্ছে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। খুব শিগগীরই কার্যক্রম আবার শুরু করা হবে।

এদিকে লকডাউন ও কঠোর পরীক্ষা নীতির কারনে সাংহাইয়ের আশেপাশের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাংহাই বিশ্বের ব্যস্ততম কন্টেইনার পোর্ট এবং বিদেশী বাণিজ্যের গুরুত্বপূর্ণ গেটওয়ে।

চীনে বুধবার প্রায় ২৮ হাজার লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর অধিকাংশই সাংহাইয়ের।

এদিকে করোনার উর্ধ্ব সংক্রমণের কারনে চীনের অর্থনীতিতে মধ্য মার্চ থেকে মন্দার ঝুঁকি বাড়তে শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

কোভিডের কারণে আইফোন প্রস্তুতকারী পেগাট্রনের কার্যক্রম বন্ধ

আপডেট সময় ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২