ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসরাইলি বাহিনীর হাতে ৩ ফিলিস্তিনি যোদ্ধা নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে তিন ইসলামি জিহাদি যোদ্ধা নিহত হয়েছেন। পশ্চিম তীরে অভিযান চলাকালে তারা শনিবার গুলিতে নিহত হন। ধারাবাহিক সহিংসতার ক্ষেত্রে সর্বশেষ নিহতের ঘটনা এটি। পুলিশ এ কথা জানায়। খবর এএফপি’র।

পবিত্র রমজান মাসের শুরুর প্রক্কালে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটলো। এ সময় ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক সহিংসতা ঘটতে দেখা যাচ্ছে।

গত বছর রমজান মাস চলাকালে ইসরাইল ও বর্ধিত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ব্যাপক সংঘর্স ছড়িয়ে পড়ে এবং এটাকে কেন্দ্র করে ইসরাইল ও গাজা উপত্যকার ইসলামি শাসক হামাসের মধ্যে ১১ দিন ধরে ভয়াবহ সংঘাত চলে।

শনিবার ইসরাইলি পুলিশ জানায়, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে ইসলামিক জিহাদ যোদ্ধা গ্রুপের তিন সদস্য নিহত হয়েছেন। পশ্চিম তীরের জেনিন নগরীর কাছে তাদেরকে গ্রেফতারে অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদেরকে সরাসরি গুলি করে।

পুলিশ জানায়, এ সময় চার ইসরাইলি সৈন্য আহত হয়। এদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসরাইলি বাহিনীর হাতে ৩ ফিলিস্তিনি যোদ্ধা নিহত

আপডেট সময় ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২