ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানাতে চীনের প্রতি যুক্তরাজ্যের আহ্বান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সানডে টাইমসকে বলেন, “যত সময় যাচ্ছে রাশিয়ান নৃশংসতা বাড়ছে, আমি মনে করি সক্রিয় বা পরোক্ষভাবে পুতিনের আগ্রাসনের নিন্দা করা ক্রমেই আরও কঠিন ও রাজনৈতিকভাবে বিব্রতকর হয়ে উঠছে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যেসব দেশ এখনও সরব হয়নি তাদের মধ্যে দ্বিধা কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি বেইজিংয়ে আপনি দ্বিতীয় চিন্তাভাবনা দেখতে পাবেন। খবর এএফপি’র।

নতুন হামলায় কয়েক ডজন নিহত হওয়ার পর ইউক্রেন শনিবার রুশ বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে।

রাশিয়ায় চীনের সম্ভাব্য সামরিক সহায়তা পাঠানো বা পশ্চিমা নিষেধাজ্ঞাসমূহ এড়াতে মস্কোকে সহায়তা করার বিষয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে সমর্থন করলে “পরিণাম” সম্পর্কে চীনের নেতা শি জিনপিংকে সতর্ক করেছেন। কিন্তু বেইজিং এখনও পর্যন্ত রুশ আগ্রাসনের সমালোচনা করার কোনো লক্ষণ প্রদর্শন করেনি।

জনসন তার কনজারভেটিভ পার্টির সম্মেলনে বক্তৃতাকালে এই সংকটকে “বিশ্বের জন্য একটি টার্নিং পয়েন্ট” বলে অভিহিত করেছেন। এ অনুষ্ঠানে লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকোর উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানাতে চীনের প্রতি যুক্তরাজ্যের আহ্বান

আপডেট সময় ০২:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২