ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টেক্সাসের পশ্চিমে কলেজ গলফ টিমবাহী একটি গাড়ির সাথে একটি পিকআপ ট্রাকের ধাক্কায় নয় জন নিহত হয়েছেন। পিকআপটি ১৩ বছর বয়সী এক বালক চালাচ্ছিল। ১৭ মার্চ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

পুলিশ জানায়, তাদের কোচের সাথে ১৫ মার্চ রাতের দুর্ঘটনায় নিউ মেক্সিকো ভিত্তিক ইউনিভার্সিটি অব সাউথ ওয়েস্ট গলফ টিমের ছয় সদস্য নিহত হন।

সংঘর্ষে ওই পিকআপে থাকা ১৩ বছর বয়সী বালক ও তার ৩৮ বছর বয়সী বাবাও মারা যান। টেক্সাসের অ্যান্ড্রিউসের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, গাড়িটির সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে উভয় গাড়িতে আগুন ধরে যায়।

ইউনিভার্সিটি অব সাউথ ওয়েস্টে দুই শিক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুই জনই কানাডার নাগরিক।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

আপডেট সময় ১২:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২