ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ইমামদের প্রতি ধর্মমন্ত্রীর আহ্বান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯

দোয়া চাইতে গিয়ে খুন হলো ছোট ভাই

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: ঘর নির্মাণের খুশিতে দোয়া চেয়ে বিস্কুট খাওয়াতে গিয়ে বড় ভাইয়ের দায়ের কুপে খুন হয়েছে ছোট ভাই। শেরপুরের শ্রীবরদীর রানীশিমুল হিন্দুপাড়া গ্রামে ৯ মার্চ সকালে জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতের নাম আশরাফুল ইসলাম (৫০)। সে ওই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ভাই বেলাল হোসেন (৬০) ও অন্য আরেক ভাই লিটন মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে ।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত বড় ভাই বেলাল হোসেন ও আশরাফুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়টি মিমাংসার জন্য একাধিকবার গ্রাম্য শালিসও হয়েছে। ৯ মার্চ সকালে আশরাফুল ঘর নির্মাণের জন্য দোয়া চেয়ে বাড়ির সবাইকে বিস্কুট খাওয়ানো শুরু করে। এ পর্যায়ে বড় ভাই বেলালকে বিস্কুট দিতে গেলে আগে থেকে তার ঘরে রাখা দা হাতে নিয়ে আশরাফুলের উপর চড়াও হয়। এ সময় বেলাল উপর্যুপরি কুপিয়ে আশরাফুলের মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম এবং মগজ বের করে ফেলে।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ পেয়ে বাড়ির লোকজন ঘাতক বেলালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে আশরাফুলের আরেক ভাই লিটন স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে পুলিশ তাকেও গ্রেপ্তার করে।

নিহত আশরাফুলের জ্যাঠাতো ভাই আতাউর রহমান জানান, আশরাফুলের স্ত্রী মমেনা বেগম, ছেলে মোমিনুল, মেয়ে মুন্নী ও দুলেনা ঢাকায় থাকে। তারা প্রত্যেকেই ঢাকার তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে। ঘটনার দিন কেউ বাড়িতে ছিলনা।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

দোয়া চাইতে গিয়ে খুন হলো ছোট ভাই

আপডেট সময় ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২