ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শেরপুরে মাদরাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

হাসপাতালে চিকিৎসাধীন মাদরাসা শিক্ষার্থী আসিফুল ইসলাম বিজয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদরাসায় না যাওয়ায় এক শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। শ্রীবরদী থানায় ৮ ফেব্রুয়ারি সকালে মামলাটি করেন ভুক্তভোগী ছাত্রের বাবা।

জেলা পুলিশ বিভাগ সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মারধরের শিকার আসিফুল ইসলাম বিজয় বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের পূর্ব খড়িয়া গ্রামের নূর হেরা নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসায় ৭ ফেব্রুয়ারি দুপুরে তাকে পিটিয়ে জখম করা হয়।

ভুক্তভোগীর বাবা খলিলুর রহমান খোকন জানান, তার ছেলে পারিবারিক সমস্যার কারণে এক দিন মাদরাসা যেতে পারেনি। ৭ ফেব্রুয়ারি মাদরাসায় যাওয়ার পর দুপুরে সহকারী শিক্ষক আমানুল্লাহ তাকে বেত দিয়ে বেধড়ক পেটান। এতে সে গুরুতর আহত হয়। মারধর থেকে রক্ষা পেতে অনেক অনুনয় আর কাকুতি-মিনতিতেও মন গলেনি ওই শিক্ষকের।

খলিলুর রহমান খোকন আরও জানান, এ ঘটনার পর মাদরাসার অন্য ছাত্ররা আসিফুলকে বাড়িতে নিয়ে আসে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম দেখে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আসিফকে এমন বর্বরোচিত নির্যাতনের সুষ্ঠু বিচার চান তিনি।

ওই মাদরাসা শিক্ষার্থী পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হুমায়ুন আহমেদ নূর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে মাদরাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২