ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শেরপুরে মাদরাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

হাসপাতালে চিকিৎসাধীন মাদরাসা শিক্ষার্থী আসিফুল ইসলাম বিজয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদরাসায় না যাওয়ায় এক শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। শ্রীবরদী থানায় ৮ ফেব্রুয়ারি সকালে মামলাটি করেন ভুক্তভোগী ছাত্রের বাবা।

জেলা পুলিশ বিভাগ সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মারধরের শিকার আসিফুল ইসলাম বিজয় বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের পূর্ব খড়িয়া গ্রামের নূর হেরা নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসায় ৭ ফেব্রুয়ারি দুপুরে তাকে পিটিয়ে জখম করা হয়।

ভুক্তভোগীর বাবা খলিলুর রহমান খোকন জানান, তার ছেলে পারিবারিক সমস্যার কারণে এক দিন মাদরাসা যেতে পারেনি। ৭ ফেব্রুয়ারি মাদরাসায় যাওয়ার পর দুপুরে সহকারী শিক্ষক আমানুল্লাহ তাকে বেত দিয়ে বেধড়ক পেটান। এতে সে গুরুতর আহত হয়। মারধর থেকে রক্ষা পেতে অনেক অনুনয় আর কাকুতি-মিনতিতেও মন গলেনি ওই শিক্ষকের।

খলিলুর রহমান খোকন আরও জানান, এ ঘটনার পর মাদরাসার অন্য ছাত্ররা আসিফুলকে বাড়িতে নিয়ে আসে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম দেখে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আসিফকে এমন বর্বরোচিত নির্যাতনের সুষ্ঠু বিচার চান তিনি।

ওই মাদরাসা শিক্ষার্থী পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হুমায়ুন আহমেদ নূর।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শেরপুরে মাদরাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২