ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও তার কাছ থেকে উদ্ধার ১০০ বোতল বিদেশী মদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৩০ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ মো. আব্দুল আজিজ (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

গ্রেপ্তার আসামি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া গ্রামের মো. জুলফিকার আলীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি রাত ৮টা ৫ মিনিটের দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী-রাংটিয়া মোড় সোনার বাংলা স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মো. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ী শেরপুর সদর থানার এফআইআর নং-৫০, তারিখ-১৪ এপ্রিল ২০২১, জিআর নং-৩৩৮/২১(শের) সংক্রান্তে এজাহার নামীয় আসামি এবং নালিতাবাড়ী থানার মামলা নং-৩৩, তারিখ-২৪/১০/২০২১ ইং সংক্রান্তে ওয়ারেন্টভুক্ত আসামি।

র‌্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২