ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইরানের পরমাণু আলোচনা স্থগিত, রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন : ইইউ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানের পরমাণু চুক্তি রক্ষায় ভিয়েনায় সর্বশেষ দফার আলোচনা সাময়িক স্থগিত রাখা হয়েছে। এ অঞ্চলের অচলাবস্থা নিরসনে ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ আহ্বান জানিয়ে ২৮ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক এরিক মোরা এ কথা বলেন। খবর এএফপি’র।

মোরা টুইটার বার্তায় বলেন, ‘ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পরামর্শ করার জন্য দেশে ফিরে যাবে এবং দিক নির্দেশনা দেয়ার জন্য আগামী সপ্তাহে ফিরে আসবে। কেননা, ভিয়েনা আলোচনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এখন রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।’

ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার করা এ চুক্তির শর্ত অনুযায়ী, তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়।

২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা ইরানের বিরুদ্ধে নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইরান ও তাদের পরমাণু কার্যক্রম নাটকীয়ভাবে জোরদার করে।

এ চুক্তি বাঁচানোর লক্ষ্যে গত এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানীতে আলোচনা শুরু করা হয় এবং দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত নভেম্বরে এ আলোচনা আবারো শুরু হয়।

ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করে। এ দিকে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ওয়াশিংটন কেবলমাত্র পরোক্ষভাবে ভিয়েনা আলোচনায় অংশ নিয়ে আসছে।

তবে সোমবার ইরান এই প্রথমবারের মতো জানায়, তারা ওয়াশিংটনের সাথে এ ব্যাপারে সরাসরি আলোচনা করতে চায়। এর পরপরই যুক্তরাষ্ট্র ‘জরুরি ভিত্তিতে’ তেহরানের সাথে আলোচনা অনুষ্ঠানে তাদের প্রস্তুত থাকার কথা জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানের পরমাণু আলোচনা স্থগিত, রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন : ইইউ

আপডেট সময় ০৩:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২