ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে বিট পুলিশিং কার্যক্রমের ফলে শান্তিপুর হয়ে উঠছে তিরুথা, বামুনপাড়া

সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম খান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: অপরাধমুক্ত এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে জামালপুর পৌরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জন্য গঠিত ৭ নম্বর বিট পুলিশিং কার্যক্রমের ফলে তিরুথা, বামুনপাড়াসহ পাশের গ্রামগুলো শান্তিপুর হয়ে উঠছে। বিট পুলিশিং কার্যক্রমের সভায় বক্তারা এধরনের মন্তব্য করেন। ১৬ জানুয়ারি বামুনপাড়া বিট পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান।

সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিট পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামান, শিক্ষক মিয়ার উদ্দিন, এলাকার মাতব্বর হাবিবুর রহমান, তহুর আলী মন্ডল, নয়ন মিয়া, শহর আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছোহরাব হোসেন, সমাজকর্মী বিদ্যুৎ প্রমুখ।

পর্যালোচনা সভায় বক্তারা বলেন, বিট কার্যক্রম শুরু হওয়ায় পৌরসভার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা বামুনপাড়ায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোন অপরাধ সংঘটিত হয়নি। থানায় কোন মামলা হয়নি। মাদকের আড্ডা বসে নাই। জুয়া খেলার তেমন কোন আসর বসে নাই। পারিবারিক এবং জমি সংক্রান্ত অধিকাংশ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসন, করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, ধর্মান্ধতা দূরিকরণে ইসলামের মূলবার্তা প্রচারণায় সমাবেশের আয়োজন করা, প্রতিবন্ধী, বিধবাসহ বিপদাপন্ন মানুষকে সহায়তা করাসহ নানামুখী কল্যাণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

উল্লেখ বিট পুলিশিং কার্যক্রমের সার্বিক সহায়তা করছে জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে উদয়ন ক্লাব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম খান এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করে বলেন, ৭ নম্বর বিট অফিসের মতো বিশেষ করে ১২ নম্বর ওয়ার্ডবাসীর মতো সবাই যদি এগিয়ে আসে তাহলে জামালপুর তথা গোটা বাংলাদেশে অপরাধ নির্মূল হয়ে শান্তির বাতাস বইবে। তিনি সবাইকে প্রতিদিন ভালো কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি দিনে মোট কাজের ৫১ ভাগ ভালো কাজ করেন তাহলে সে রাতে তার নির্ভেজাল ঘুম হবে। এটা আল্লাহর অশেষ নিয়ামত।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, বিট পুলিশিং একটা আদর্শ, একটা চেতনার নাম। এই কাজের ফলে ১২ নম্বর ওয়ার্ডে বিশেষ করে তিরুথা, বামুনপাড়া এলাকা অপরাধমুক্ত ও মামলা শূন্য এলাকায় পরিণত হচ্ছে। পুলিশের সহায়তা অব্যাহত থাকলে শান্তির নগরে পরিণত হবে গোটা এলাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে বিট পুলিশিং কার্যক্রমের ফলে শান্তিপুর হয়ে উঠছে তিরুথা, বামুনপাড়া

আপডেট সময় ০৭:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২