ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

শেরপুর হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা পেল রোগী ও স্টাফরা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুর জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের তরিত্ব পদক্ষেপে দ্রুতসময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এর ফলে ২৫০ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে ভর্তি থাকা প্রায় দুই শতাধিক রোগী ও অন্যান্য স্টাফরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীদের অনেকেই আতঙ্কে নিচে নেমে আসেন।

১২ জানুয়ারি দুপুরে হাসপাতালের দু’তলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র জানায়, দুপুরে হাসপাতালের নতুন ভবনের দু’তলায় ধোয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি ধারণা করছেন হাসপাতালের দু’তলায় ময়লা-আবর্জনার স্তুপে কেউ সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ ফেলেছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

এ সময় তিনি আশংকা প্রকাশ করে বলেন, ওই আগুন বিদ্যুতের তারের মাধ্যমে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপদ হতে পারতো বলে তিনি জানান।

এ সম্পর্কে সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ জানান, এটি বড় ধরনের কোন আগুন লাগার ঘটনা না হলেও সাবধানতার জন্যই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

শেরপুর হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা পেল রোগী ও স্টাফরা

আপডেট সময় ০৭:২০:১০ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২