ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউপি নির্বাচনে ৭৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র জমা করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রশীদসহ চেয়ারম্যান, সাধারণ ও মহিলা সংরক্ষিত ৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৩ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা করেন তারা।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখার আব্দুর রশীদ, স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম মিয়া (জেকে), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মমিন (লাল মিয়া), আললেমন মো. আসাদুজ্জামান আল লেমন, এরশাদ হোসেন, শামীম হোসেন (তমাল), শরীফ মিয়া, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মোতালেব, বিএনপি সমর্থিত আবুতালেব চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন।এছাড়া সাধারণ সদস্য পদে ৫২ জন, মহিলা সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র জমা করেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রশীদ।ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের সভায় পাররামরামপুর ইউপিসহ দেশের ২১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

তফসিল সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, আপিল দায়েরের সময় ১০-১২ জানুয়ারি, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ভোট গ্রহণ ৩১ জানুয়ারি।

নির্বাচন কমিশনের ৯২তম সভা শেষে সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীরl

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউপি নির্বাচনে ৭৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় ০৭:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২