ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ত্রৈমাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘের ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস)’ প্রকল্পের আওতায় ত্রৈমাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

৩০ ডিসেম্বর উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও সিডস কর্মসূচির ফোকাল পার্সন জাহাঙ্গীর সেলিম, পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন, মনিটরিং কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।

সভায় বার্ষিক প্রতিবেদন তৈরির প্রস্তুতি, কর্মসূচির মধ্যবর্তী মূল্যায়ন ও নিরীক্ষা, ক্রয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বর্ণনা, কর্মীদের ছুটি ও অন্যান্য সুবিধা, কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলসহ আগামীদিনের কর্মপন্থা নির্ধারণ এবং কর্মসূচির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ত্রৈমাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১