ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

বকশীগঞ্জে দুই ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারের দাবি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন দুই ইউপি সদস্য প্রার্থী।

এবিষয়ে নিলাখিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নজরুল ইসলাম লিচু নির্বাচন কমিশন বরাবর ২৯ ডিসেম্বর একটি লিখিত আবেদন করে ভোট কেন্দ্রে অধিক নিরাপত্তা চেয়েছেন।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, নিলাখিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থী মো. মাসুম হোসেন বাবুল তার বাড়ির পাশে অবস্থিত দাড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হওয়ায় তিনি স্থানীয় ভোটারদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। মাসুম হোসেন বাবুল তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী নজরুল ইসলাম লিচুর ঘুড়ি প্রতীকে ভোট না দিতে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।

এনিয়ে এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন তিনি। ফলে আগামী ৫ জানুয়ারি নিলাখিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এই কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান ইউপি সদস্য প্রার্থী নজরুল ইসলাম লিচু।

অপরদিকে সাধুরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওতায় ঠান্ডারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। এই কেন্দ্রে গত ২০১৬ সালের ইউপি নির্বাচনেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অধিক ঝুঁকিপূর্ণ এই কেন্দ্র নিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঠান্ডারবন্দ গ্রামের ইউপি সদস্য প্রার্থী মোফাজ্জল হোসেন পরিস্থিতি উস্কে দিতে ভোটারদের হুমকি ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমাছের প্রচারণায় বাধা প্রদান করছেন বলে অভিযোগ করেছেন ইউপি সদস্য প্রার্থী মো. আলমাছ। তিনি এই কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও কেন্দ্রে নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

এ বিষয়ে নিলাখিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল জানান, নিরপেক্ষ নির্বাচন করতে উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় কাজ করা হচ্ছে। নিলাখিয়া ইউনিয়নে একটি ভাল নির্বাচন উপহার দিতে চাই।

আপলোডকারীর তথ্য

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

বকশীগঞ্জে দুই ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারের দাবি

আপডেট সময় ০৪:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১