ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

শেরপুরে র‌্যাবের অভিযানে একটি জীবিত মহাবিপন্ন বনরুই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি জীবিত পৃথিবীব্যাপী মহাবিপন্ন বন্যপ্রাণী বনরুইসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা। ১৬ ডিসেম্বর রাতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মিষ্টার আলী (৪২)। তিনি ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী গ্রামের রোকন উদ্দিনের ছেলে।

১৭ ডিসেম্বর র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে আভিযানিক দল ১৬ ডিসেম্বর রাত সোয়া ৯টার দিকে শেরপুরে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা থেকে একটি জীবিত পৃথিবীব্যাপী মহাবিপন্ন বন্যপ্রাণী বনরুইসহ মিষ্টার আলীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি মোবাইলও উদ্ধার করা হয়। বনরুইয়ের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

শেরপুরে র‌্যাবের অভিযানে একটি জীবিত মহাবিপন্ন বনরুই উদ্ধার

আপডেট সময় ০৮:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১