ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

অপহরণ ও ধর্ষণের দায়ে ধর্ষকের ডবল সাজা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ডবল সাজা দিয়েছে আদালত। ১৫ ডিসেম্বর দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান ধর্ষকের অনুপস্থিতিতে ওই সাজার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মফিজুল ইসলাম ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বৈঠামারি গ্রামের চানু মন্ডলের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ জুলাই বেলা দুইটার দিকে শেরপুর সদরের সাপমারি দাখিল মাদরাসার ৯ম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী মাদরাসা থেকে তিলকান্দি গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় মফিজুল তার দুই সহযোগীকে নিয়ে অটোরিকশাযোগে ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে তার ইচ্ছার বিরুদ্ধে মফিজুল জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনার ২৭ দিন পর ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে ২০২০ সালের ১৯ অক্টোবর আদালতে চার্জগঠন করা হয়।

পরে জামিন নিয়ে অভিযুক্ত মফিজুল পালিয়ে যায়। বিচারিক পর্যায়ে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণের অভিযোগে মফিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং অপহরণের অভিযোগে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডদেশ প্রদান করে আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

অপহরণ ও ধর্ষণের দায়ে ধর্ষকের ডবল সাজা

আপডেট সময় ০৭:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১