ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

শেরপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের উদ্যোগে মিষ্টি আলুর ভাইন বিতরণ

শেরপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে মিষ্টি আলুর ভাইন বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের উদ্যোগে ২৪ নভেম্বর শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে ১৩৬টি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ৬০ হাজার মিষ্টি আলুর ভাইন বিতরণ করা হয়েছে।

কামারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন।

এসময় অন্যান্যের মাঝে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশীদ, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন বিংগসের প্রজেক্ট ম্যানেজার অ্যান্টনি বারিকদার, এগ্রিকালচার স্পেশালিস্ট মো. জহিরুল ইসলাম, উন্নয়ন সংঘ বিংগস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ বশির আহমেদ, ওয়ার্ল্ড ভিশনের এগ্রিকালচার স্পেশালিস্ট মো. জহিরুল ইসলাম, উন্নয়ন সংঘ বিংগস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ বশির আহমেদ, উপজেলা কো-অর্ডিনেটর নূর মোহাম্মদ, প্রজেক্ট অফিসার সেলিনা পারভীন ও সাংবাদিকসহ সাধারণ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মিষ্টি আলুর ভাইন বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল জানান, কমিউনিটি পর্যায়ে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের পুষ্টিসেবার মান নিশ্চিত করার লক্ষ্যে বিংগস প্রকল্পের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়। শেরপুর উপজেলার দুইটি ইউনিয়নের ২৩৮টি পরিবারের মাঝে ১ লাখ ১৫ হাজার মিষ্টি আলুর ভাইন বিতরণ করা হবে।

ওয়ার্ল্ড ভিশন বিংগসের প্রজেক্ট ম্যানেজার অ্যান্টনি বারিকদার মিষ্টি আলু রোপণের ক্ষেত্রে উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে রোপণ করার জন্য বলেন, যাতে করে ভাল ফলনের পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বিংগস প্রকল্পে উন্নয়ন সংঘের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ওই এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে পুষ্টির মান নিশ্চিত করার লক্ষ্যে তারা যে ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময়ই প্রকল্পের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

আলোচনা শেষে লক্ষিত জনগোষ্ঠীর মাঝে মিষ্টি আলুর ভাইন বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

শেরপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের উদ্যোগে মিষ্টি আলুর ভাইন বিতরণ

আপডেট সময় ০৭:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১