ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ১০ হাজার ৯২৯ জন আক্রান্ত, ৩৯২ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে ৬ নভেম্বর নতুন করে ১০ হাজার ৯২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩৯২ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে তিন কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৮৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে চার লাখ ৬০ হাজার ২৬৫ জনে দাঁড়ালো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

স্থানীয় সময় সকাল আটটায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগির সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৯২২ জনে থেকে কমে বর্তমানে এক লাখ ৪৬ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানায়, চিকিৎসাধীন রোগির এ সংখ্যা মোট আক্রান্তের ০.৪৩ শতাংশ। গত বছরের মার্চের পর থেকে এ সংখ্যা সর্বনিম্ন। এদিকে করোনাভাইরাস থেকে দেশব্যাপী সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ। গত বছরের মার্চের পর এ সংখ্যা সর্বোচ্চ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, টানা ২৯ দিন ধরে কোভিড-১৯ রোগে প্রাত্যহিক সংক্রমণ ২০ হাজারের নিচে থাকতে দেখা যাচ্ছে। এদিকে ১৩২ দিন ধরে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে।

উপাত্ত অনুযায়ী, ভারতে প্রাত্যহিক আক্রান্তের হার ১.৩২ শতাংশ। গত ৩৩ দিন ধরে সংক্রমণের এ সংখ্যা ২ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে। দেশটিতে সাপ্তাহিক সংক্রমণের হার গড়ে ১.২৭ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ১০ হাজার ৯২৯ জন আক্রান্ত, ৩৯২ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১