ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুর সদরে আর্সেনিক ঝুঁকি নিরসনে অবহিতকরণ সভা

জামালপুর সদর উপজেলায় আর্সেনিক ঝুঁকি নিরসনে প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: জামালপুরে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর জামালপুর সদর উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং উন্নয়ন সংঘের যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লরেন্স লোটাস চিরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক লিটন সরকার। অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ সরকার নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে ৫৪টি জেলায় ৩৩৫টি উপজেলায় আর্সেনিক ঝুঁকি নিরসনে সরকারি, বেসরকারি এবং পরিবার পর্যায়ে স্থাপিত নলকূপ পরীক্ষা করা হবে। এরই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ প্রকল্প বাস্তবায়ন সহযোগী হিসেবে জামালপুর ও শেরপুর জেলার ১২টি উপজেলার ১২০টি ইউনিয়নের কার্যক্রম শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুর সদরে আর্সেনিক ঝুঁকি নিরসনে অবহিতকরণ সভা

আপডেট সময় ০৮:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১