ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সরিষাবাড়ীতে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে চেয়ারম্যান প্রার্থী মানিকের মোটর শোভাযাত্রা

সরিষাবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৩ অক্টোবর দুপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তারাকান্দি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মানিকের উদ্যোগে এ শোভাযাত্রা বের হয়।

তারাকান্দি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ৫ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে যমুনা সার কারখানা আবাসিক মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম মানিক প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন পেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে চেয়ারম্যান প্রার্থী মানিকের মোটর শোভাযাত্রা

আপডেট সময় ০৮:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১