ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

ব্রাজিলের মারাত্মক বালু ঝড়ে ৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মারাত্মক খরা পরিস্থিতিতে সাওপাওলোতে অস্বাভাবিক শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।

সেপ্টেম্বর মাসের শেষ হওয়ার পর থেকে গ্রামাঞ্চলে অন্তত: তিনবার বিশাল বালু মেঘসহ প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত বাতাস বয়ে যায়। এই পরিস্থিতি সাও পাওলো এবং মিনাস গেরাইস রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় বাসিন্দাদের মধ্যে ভীতির সঞ্চার করে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙ্গে পড়ায় সাওপাওলোতে ৬ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের আবহাওয়া চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস এএফপিকে বলেন, “এ ধরনের ঝড় স্বাভাবিক হলেও, এতো তীব্র মাত্রায় হয় না যা ২০২১ সালে দেখা গেছে।”

তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাব, উচ্চ তাপমাত্রা ও কম আর্র্দ্রতার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, শক্তিশালী ঝড়গুলো জলবায়ু পরিবর্তনের ফল। সিয়াস বলেন, “এই শতাব্দীতে, প্রতি বছর রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। চরম আবহাওয়ায় বৃষ্টি, ঝড়, বন্যা, খরা, ঠান্ডাসহ নানা রূপ পরিলক্ষিত হচ্ছে। এই ধুলি ঝড় তারই সাক্ষ্য বহন করছে। এই ধরনের ঝড় মরু অঞ্চলে ঘন ঘন দেখা দিতে পারে।

এদিকে, ব্রাজিল ৯১ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার মুখোমুখি হয়েছে, যার ফলে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পানিবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের পানির স্তর হ্রাস পাওয়ায় বিদ্যুৎ খরচ বাড়ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ব্রাজিলের মারাত্মক বালু ঝড়ে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১