ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক তিন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ২০ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

আটক মাদক কারবারিরা হলেন- পৌরসভার বাউসি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৫), একই এলাকার মৃত আহালু মিয়ার ছেলে আব্দুল মালেক (২৮) ও গোপালগঞ্জ জেলার মুন্সী নারায়ণপুর গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে মফিজ উদ্দিন (৩০)।

মামলা সূত্রে জানা যায়, পুলিশের হাতে আটক ৩ মাদক কারবারি উপজেলার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। ১৯ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদে পুলিশ অভিযান চালায়। এসময় সন্দেহ হলে পুলিশ তাদের শরীর তল্লাশি করে তিনজনের কাছে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে থানায় নেয় পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে। পরে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আটক বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট সময় ০৯:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১